1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

কুতুবদিয়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুতুবদিয়া  প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে মোঃ জিয়াদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিব কাজীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াদ ওই এলাকার মোঃ রুবেলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু জিয়াদ দুপুরের দিকে সবার অগোচরে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd