শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস” কপিলমুনির পার্শ^বর্তী কাশিমনগর মোহাম্মাদিয়া নূরানীয়া ও হাফিজিয়া দারুল কুরআন ইয়াতিম খানা ও মাদ্রাসায় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর সকাল দশটায়
মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি
জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আবুল হোসেন মোড়ল।
ডাক্তার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কপিলমুনি ডিগ্রী মাদ্রাসার
প্রভাষক মাওলানা আলামিন মাহমুদ হোসাইন । মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল জলিল,
আলামিন মোড়ল,ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জিএম মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন
মাওলানা আবু মুসা। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন বিল্লাল হুসাইন।