1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

কারাবাও কাপ চেলসিকে বিদায় করে কোয়ার্টারে লিভারপুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কারাবাও কাপের রাউন্ড অব সিঙ্টিনের ম্যাচে চেলসিকে টাইব্রেকারে ৬-৫ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। অ্যানফিল্ডে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল ব্যবধানে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জয় তুলে নেয় লিভারপুল। ম্যাচে প্রথমে এগিয়ে যায় চেলসি। ৪০ মিনিটে রায়ান গ্রাভেনবার্খের ফাউলে পেনাল্টি পায় তারা। স্পটকিক নেওয়ার জন্য বল হাতে নিয়েছিলেন হেন্ডারসন। তবে গ্যালারির দুয়োর মধ্যে তিনি বল তুলে দেন মরগান রজার্সকে। তার শট লিভারপুল গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে ভুল দিকে পাঠিয়ে জালে জড়ায়। তবে চেলসির লিড টিকেছিল মাত্র তিন মিনিট। বঙ্রে মধ্যে ওয়েসলি ফোফানার হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান কোডি গাকপো। চলতি প্রতিযোগিতায় এটি তার ১১তম গোল। বিরতির আগে চেলসির ডিফেন্ডার ম্যাঙ্ন্সে লাক্রোয়া চোট পেয়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন লেভি কলউইল। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য আক্রমণের ধার বাড়ায় দুদলই। ফ্লোরিয়ান ভির্টজ ও ব্র্যাডলি বারকোলাকে মাঠে নামান লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। লিভারপুলের হয়ে রোনাল্ড আরাউহো ও বারকোলার প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক মাইক পেন্ডার্স। অন্যদিকে মার্কো পালেস্ত্রার শট ফিরিয়ে দেন মামারদাশভিলি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd