1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কাতার নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলেও ক্যারিয়ার বেশিদূর এগোয়নি। তিন ওয়ানডে খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিকেএসপিতে কাজ করে নিজেকে গড়ে তুলেছেন কোচিং পেশার জন্য। এবার যোগ দিলেন কাতার দলে। কাতার নারী দলের প্রধান কোচ হলেন ফাতেমা। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করতে চান বাংলাদেশের হয়ে। এর আগে ২০১১ সালে নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস কাজ করার সুযোগ পান ফাতেমা। পরবর্তীতে ২০১৭ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও চার মাস দায়িত্ব পালন করেন। পরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি, যা তার কোচিং ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। এরপর ২০২২ সালে বিকেএসপি ছাড়ার পর মালদ্বীপ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফাতেমা তুজ জোহরা। সেখানে টানা দুই বছর কাজ করে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরে মালদ্বীপ অধ্যায় শেষ করে ২০২৪ সালের আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চীনে পাড়ি জমান তিনি। সেখানে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd