1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কাউন্টিতে খেলে বাংলাদেশকে গর্বিত করতে চান খালেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। চার ম্যাচে তাদের প্রতিপক্ষ উস্টারশায়ার, ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ার। চারটি ম্যাচের জন্যই তাকে দলে নিয়েছে ক্লাবটি। কেন্টের মতো দলে খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত খালেদ। তিনি বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেটে সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের। এখন মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ সময়। কেন্টকে প্রমোশন অর্জন করতে আমি আমার সেরাটা দিতে প্রস্তুত আছি।’ কেন্টের প্রস্তাব পাওয়ার পরের মুহূর্ত নিয়ে তিনি বলেন, ‘যখন আমি খবরটা শুনলাম তখন হ্যাঁ বলাটা আমার জন্য খুবই সহজ ছিল। হাসান এবং আমার এজেন্ট কেন্ট সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। তাদের কাছে শুনেছি কেন্ট অনেকটা পরিবারের মতো। আশা করি কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে পারব।’ হাসানের পর খালেদকে দলে নিতে পেরে খুশি কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক, ‘সেপ্টেম্বরে হাসান মাহমুদের পাশপাশি খালেদ আহমেদকে ক্যান্টারবুরিতে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। আমরা এমন একজন বোলারকে দলে নিতে চেয়েছিলাম যিনি তাৎক্ষণিকভাবে দলকে শক্তিশালী করবে এবং মৌসুমের শেষ ভাগে দলের ভারসাম্য বাড়াবে।’ কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট আরও বলেন, ‘চলতি গ্রীষ্মের শুরুতে হাসান আসার পর থেকেই বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী কেন্টকে অনুসরণ করতে শুরু করেছেন। এটা দেখতে খুবই ভালো লাগছে। আশা করি, খালেদের আগমনে সেই ভালোবাসা আরও বাড়বে।’ ২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল খালেদের। ৭০ ম্যাচে ৯ ফাইফারসহ ১৯০টি উইকেটের মালিক। দেশের হয়ে ১৮ টেস্ট খেলে নিয়েছেন ৩৪টি উইকেট। শেষবার তাকে লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছিল গত জুনের হারারে টেস্টে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd