1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

কপিলমুনির প্রাণকেন্দ্রে শাটার কেটে এক ফার্মেসীতে চুরি সংঘটিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আপন ফার্মেসীতে চুরি সংঘটিত হয়েছে ।চোরেরা দোকানের সাটারের তালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে ড্রয়ারে থাকা প্রায় দেড় লাখ
টাকা নিয়ে পালিয়ে যায়। দোকান মালিক বিকাশ নন্দ জানিয়েছেন রবিবার রাত ১২টার দিকে
দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সোমবার সকালে দোকানে এসে দোকানের সাটারের তালার লক
ভাঙা অবস্থায় দেখতে পান এবং ড্রয়ার খুলে ড্রয়ারে থাকা দেড় লাখ টাকা চুরির বিষয়টি
জানতে পারেন। আপন ফার্মেসী থেকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র তিনশত গজ দুরে।
খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ফাঁড়ির এতটা কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আঁধারে চুরি সংঘটিত হওয়ায়
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd