1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

কপিলমুনিতে মদ খাওয়াকে কেন্দ্র করে ধারালো কাচির আঘাতে ৩ সহোদর জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে ধারালো হাসুয়া কাচির কোপে ৩ সহোদর গুরুতর জখম হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কপিলমুনির পার্শ^বর্তী রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের
সামনে এ ঘটনা ঘটে। মাদক দ্রব্য খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা
জানান। আহতরা ৩ ভাই হলেন, রেজাকপুর গ্রামের শেখ আব্দুল আলীমের ছেলে শেখ বাবলু (৩৫), শেখ
লাভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)। আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার রাতে একই
গ্রামের মোঃ হাফিজুর গাজী ও তার ছেলেরা শেখ বাবলুকে মারধর করে। এ ঘটনার বিষয়ে মঙ্গলবার
সকালে বাবলুর ভাইয়েরা জানতে চাইলে মোঃ হাফিজুর গাজী, তার ছেলে অপু গাজী ও ভাই দিপু
গাজী তাদের ওপর চড়াও হয় এবং ধারালো হাসুয়া কাচি দিয়ে ঘাড়, মাথা ও হাতে কুপিয়ে জখম
করে। এতে তিন ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক
চিকিৎসা শেষে শেখ বাবলু ও শেখ লাভলুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করেন। এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা কয়েকজনকে মারধর করেন। তাতে
হাফিজুরের ছেলে অপু গাজী আহত হয়। তাকেও পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
বিষয়ে অপুর পিতা মোঃ হাফিজুল গাজী জানান, আমার ছেলে মাদকসেবী। মারধর করা ভুল হয়েছে।
তারা আমার ছেলেকেও মারপিট করে আহত করেছে। আহতদের পিতা শেখ আব্দুল আলীম জানান,
অহেতুক আমার ছেলেদের খুন করার উদ্দেশ্যে কুপিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা
থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd