1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

কপিলমুনিতে ইয়াবাসহ ইউপি সদস্যের স্বামী গ্রেফতার. ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিসঃ পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে এক ইউপি সদস্যের স্বামীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বৃহস্পতিবার
সকালে উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মদন ওরফে মনোরঞ্জন বিশ্বাস (৪০)। তিনি ওই গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ
বিশ্বাসের ছেলে এবং কপিলমুনি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য কাকুলী বিশ্বাসের
স্বামী।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে
কাশিমনগর গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এ
সময় তার ঘর তল্লাশি করে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ তাকে
হাতেনাতে গ্রেফতার করা হয়।আসামিকে গ্রেফতারের পর ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. ফজলে রাব্বী। এ সময় অপরাধ স্বীকার করায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮থ-এর সংশ্লিষ্ট
ধারা মোতাবেক আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে প্রশাসন ও মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্সথ নীতি
বাস্তবায়নে দেশজুড়ে এ ধরনের যৌথ অভিযান চলমান রয়েছে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত
থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে যেকোনো মূল্যে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত
এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।এদিকে, একজন জনপ্রতিনিধির পরিবারের
সদস্যের এমন মাদককাণ্ডে জড়িত থাকার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে
প্রশাসনের এমন তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে নিয়মিত এমন কঠোর অভিযান পরিচালনার জোর দাবি
জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd