1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

কপিলমুনিতে ইয়াবাসহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ১টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলামের নের্তৃত্বে
সংগীয় ফোর্স রেজাকপুর গ্রামের ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময়
কাশিমনগর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম
উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)
কে ১৭ পিচ ইয়াবাসহ আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত
মামলার প্রস্তুতি চলছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd