শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনিতে ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে ফাঁড়ী পুলিশ।পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে স্থানীয়দের সহযোগীতায় রামনগর গ্রামের জি এম আব্দুল বারিকের বাড়ীতে
কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইনপেক্টর মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স
নিয়ে অভিযান চালানো হয়। এসময় আব্দুল বারিকের ছেলে আবু হুসাইন(২৯) কে ৪ পিচ
ইয়াবাসহ আটক করে পুলিশ। পাইকগাছা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ
আটককৃতকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।