প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ১২:৪১ পি.এম
কত পুরনো চোখ
জিয়া সাঈদ
কত পুরনো চোখের সাথে
আচানক হয়ে যায় আলো বিনিময়
এমনও তো হয়েছে
কোনো নিখোঁজ স্বরে আবার
বেজে ভিজে উঠেছে রাত্তির
এমনও তো হয়
কবেকার প্রিয় মাঠ মঞ্চ -
হারানো সঙ্গী
তাদের সাথেও কোনো জোট,
জয়ন্তীতে আবার দেখা হয়ে যায়
শুধু তোমার সাথেই আর....
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, " width="18" height="18" />
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, " width="18" height="18" />
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, " width="18" height="18" />
zahidit.com