1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, ২৪ শিশুসহ নিহত ২৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে দুটি বিদ্যালয় ও সংলগ্ন আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী ও পাঁচজন ছাত্র রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ও বিদ্রোহী প্রতিনিধিরা।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টার দিকে শহরটির চিমপুন্ডা এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জাতিসংঘ পরিচালিত ‘রেডিও ওকাপি’র প্রতিবেদন অনুযায়ী, আগুন দ্রুত পাশেই অবস্থিত ‘উজামা প্রাথমিক বিদ্যালয়’ ও ‘ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে’ ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আশেপাশের কাঠের তৈরি প্রায় ৩০০টি বসতঘরও আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে জানান, ক্লাসে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। তারা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে পদদলনের ঘটনা ঘটে এবং এতে একাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়। আগুনে পোড়া ও পদদলিত হয়ে গুরুতর আহত হওয়া ছাড়াও অনেকে ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন।

এম২৩/এএফসি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, অগ্নিকাণ্ডে আহত অন্তত ২৯ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) রাখা হয়েছে।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু শহরটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রুয়ান্ডা সমর্থিত এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd