প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৩৯ এ.এম
কখনো নীরবতায় ভালোবাসা
সানযিয়া অরনি
নীরবতার আড়ালে লুকিয়ে থাকে,
হাজার না-বলা কথা,
চোখ বলে যেটা মুখ বলে না,
নিঃশব্দে বাজে হৃদয়ের ব্যথা।
কখনো হাসির আড়ালে কান্না,
কখনো নীরবতায় ভালোবাসা,
সব অনুভব যেন ঢেকে রাখে—
একটা অদেখা, গভীর ভাষা।
zahidit.com