1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

এ বছরেই আবারও কাউন্টি খেলতে যাবেন হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬

লাল বলের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি ও সবমিলিয়ে চতুর্থ বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলছেন হাসান মাহমুদ। অভিষেকেই দারুণ করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছেন এবং কেন্ট ক্রিকেট ক্লাবের ম্যাচসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। হাসান মাহমুদ নিশ্চিত করেছেন চলতি বছরে আরো একবার কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে যাবেন তিনি। নির্দিষ্ট দিনক্ষণও ঠিক করা আছে। চলতি মাসেই প্রথম বারের মতো কাউন্টি খেলতে গিয়েছেন হাসান। অভিষেক ইনিংসেই শিকার করেন তিনটি উইকেট। পরের ইনিংসেই পেয়ে যান ফাইফারসহ ছয় উইকেট। সবমিলিয়ে ম্যাচে ৯টি উইকেট শিকার করেন তিনি। তার দল কেন্ট ক্রিকেট ক্লাবও পায় ১৪০ রানের বড় জয়। ফলে প্রথম ম্যাচেই কেন্টের মন জয় করে ফেলেছেন হাসান। তবে এবার কেন্টের সাথে তার যাত্রা দীর্ঘ হচ্ছে না। মিডলসেঙ্রে সাথে নিজের দ্বিতীয় ম্যাচেই খেলে কাউন্টি ছাড়তে হবে তাকে। বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দিতে চলে যাবেন জিম্বাবুয়েতে। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবেন। তারপর অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও থাকার কথা হাসানের। সেই সফরটি আগস্টে। জাতীয় দলের এই দায়িত্ব শেষ করে আবারো সেপ্টেম্বর মাসে কেন্টের ডেরায় ফিরবেন হাসান। সবকিছু ঠিক থাকলে তখন খেলবেন চারটি ম্যাচ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd