1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

এলপিএলে অভিষেকটা ভালো হলো না মিরাজের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দাপুটে জয় দিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু করেছে মিরাজ-সোহানদের দল গল গ্যালান্টস। যদিও ব্যাটে-বলে নিজের এলপিএল অভিষেক রাঙাতে পারেননি মিরাজ। ব্যাট হাতে ধুঁকতে থাকার পর বল হাতেও শুরুটা হয়নি মনমতো। সাকিব-তাসকিনকে ছাড়া খেলতে নেমে জাফনা কিংস প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। গল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন চারিথ আসালঙ্কা। ৩৮ বল মোকাবেলায় ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে দলকে দারুণ শুরু এনে দেন স্যাম হার্পার। সাহান আরাচ্চিগে ২৪ বলে ৩৫ রান করেন। ৯ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন দাসুন শানাকা। ৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজও। ৪ নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ সুবিধা করতে পারেননি। ১৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। জাফনার পক্ষে লিজাড উইলিয়ামস ও পীযূষ চাওলা দুটি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে দারুণ শুরু পায় জাফনা। ৫.২ ওভারে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়েন অভিষকা ফার্নান্দো ও কামিল মিশারা। তবে অভিষকা ২১ বলে ৩৪ আর মিশারা ১৪ বলে ২৮ রান করে বিদায় নিতেই খেই হারায় দল। ২৪ বলে ৪০ রান করে দুনিথ ভেল্লালাগে একপ্রান্ত আগলে রাখলেও তাতে লাভ হয়নি। চামিন্দু উইকরামাসিংহে ১০ বলে ২৪ রান করে কমিয়েছেন পরাজয়ের ব্যবধান। শেষপর্যন্ত ১৯.৪ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায় জাফনা। মিরাজ ২ ওভারে ২৯ রান খরচ করেন। প্রথম ওভারেই শানাকা বল তুলে দেন তার হাতে। তবে আস্থার প্রতিদান দিতে না পারায় ২ ওভার করিয়ে আর বল তুলে দেননি। ঈশান মালিঙ্গা একাই শিকার করেন ৪ উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd