1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা): ‎খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৪ অক্টোবর বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাট সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙ্গনরোধে করণীয় বিষয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
‎এমপি আবুল কালাম আজাদ বলেন নদী ভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন কে বিপন্ন করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও পরিবেশ বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে কৃষি জমি ও বহু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য পরিবার। তিনি বলেন সামনে ঘূর্ণিঝড় মৌসুম আসন্ন। এর আগেই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, তা না হলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি মাহমুদকাটী এলাকা সহ সকল এলাকার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টের প্রতি নির্দেশনা প্রদান করেন।
‎পরিদর্শনকালে সংসদ সদস্যদের সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, চেয়ারম্যান প্রার্থী  মুফতি মাওলানা আব্দুল হান্নান ও ডাঃ কালিদাস রায় সহ স্থানীয় জনসাধারণ।
‎

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd