1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

এবার চ্যাম্পিয়নস লিগ আমরাই জিতব : ভিনি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসই যেন তাদের আত্মবিশ্বাসের সবচেয়ে বড় উৎস। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে ১৫টি শিরোপা জেতা ক্লাবটি গত দুই মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এবার সেই ব্যর্থতার পুনরাবৃত্তি হবে না- এমনই দৃঢ় ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সহ-অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার বিশ্বাস, এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে রিয়ালই। নতুন মৌসুমের প্রথম লিগ পর্বের ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে ভিনিসিয়ুস বলেছেন, ‘এবার আমরা এটি জিতব।’ রিয়ালের ১৬তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের অপেক্ষা শেষ করার স্বপ্নও দেখছেন তিনি। রিয়াল মাদ্রিদের প্রকাশিত বক্তব্যে ভিনিসিয়ুস বলেন, ‘আমি আশা করি ১৬তম শিরোপাটি আসবে। আমরা এর জন্য প্রস্তুত। এটি আমাদের প্রতিযোগিতা। গত দুই বছর আমরা ভালো করতে পারিনি। আমাদের প্রথম লক্ষ্য শীর্ষ আট দলের মধ্যে থাকা। চ্যাম্পিয়নস লিগ এলেই আমরা সবসময় রোমাঞ্চিত হই। গত দুই মৌসুমের চেয়ে এবার সবকিছু আলাদা হবে এবং আমরা এটি জিতব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd