1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সংসদ সদস্য আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎ইমদাদুল হক পাইকগাছা (খুলনা): ‎পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়  এবং  সামাজিক  অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের তিন লক্ষ টাকা বরাদ্দের চিঠি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন  স্থানীয় সংসদ সদস্য  মাওলানা আবুল কালাম আজাদ । বুধবার সকালে

‎সংসদ সদস্য  স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানারা বিনতে আহমেদ তাকে স্বাগত জানান। তিনি হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের

‎বিভিন্ন সমস্যার  কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। পরে তিনি হাসপাতালের মসজিদ সংস্কারের জন্য ৩(তিন) লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ,জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট  এনেসথেসিয়া ডাক্তার জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলসহ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd