মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (বুধবার ০২,০৯,২০২৬ ইং ) বিকেল ৫ টা; মাদ্রাসা কক্ষে মো: সুলাইমান, (নাজেরা) পিতা মো: আ: জব্বার, মো: আবদুল্লাহ,(হিফজ) পিতা বাপ্পি মৃধা, মো: বায়জিদ(হিফজ) পিতা মো: মিলন, তিন জনকে আনুষ্ঠানিক ভাবে সবক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: জাকির হোসেন, উপদেষ্টা মো: তৈয়বুর রহমান, সহকারী শিক্ষক (গণিত) মো: হাবিবুর রহমান, সহকারী শিক্ষক (ইংরেজি ) মো: সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক ( আরবি) মো: আরিফ হোসেন, অভিভাবক সদস্য মো: বাপ্পি মৃধা,সাইদুল ইসলাম, মিলন হাওলাদার, হালিম আকন সহ ছাত্র,ছাত্রী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ। প্রতিষ্ঠা পরিচালক, উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদরাসা।