1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ইসলাম গ্রহণ করেননি রবার্তো কার্লোস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মের প্রতি তার ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে, তবে মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর তার ইসলাম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের কিংবদন্তির ধর্ম পরিবর্তনের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা। কার্লোস বলেন, ‘ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা দারুণ লাগে। তবে ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়।’ সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সঙ্গে তার এই বক্তব্যের সরাসরি বিরোধ রয়েছে। কেননা সেসব প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে চার সপ্তাহ করে দেখা করে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী কার্লোস। বিষয়টি আরও আলোচনায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা আলি শাহিনের বক্তব্যের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি। শাহিনের ভাষ্য অনুযায়ী, হামাদা তাকে জানিয়েছিলেন, কার্লোস বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তার সঙ্গে দেখা করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন সাবেক ব্রাজিলিয়ান তারকা। এরপর কার্লোসকে অভিনন্দন জানিয়ে তাকে ও তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও আশীর্বাদ কামনা করেন শাহিন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ছবিও ছড়িয়ে পড়ে, যেখানে কার্লোসকে ইসলামি রীতিতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বলে দাবি করা হয়। এতে তার ইসলাম গ্রহণের গুঞ্জন আরও জোরালো হয়। তবে ওকাজকে দেওয়া বক্তব্যে ভিন্ন কথা জানান কার্লোস। দুই পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতেই তিনি ও এল তাহিরি ভিন্ন ধরনের বিয়ের আয়োজন করেছিলেন। কার্লোস বলেন, ‘তার পরিবারের সদস্যরা ক্যাথলিক হওয়ায় তাদের বিশ্বাসকে সম্মান করে একটি অনুষ্ঠান করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও তাদের মুসলিম বন্ধুদের উপযোগী আরেকটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল।’ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস। ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd