1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ইরান যুদ্ধে ৩৭ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এটি মে মাসের সর্বশেষ হিসাবের পর থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার বেশি। হেগসেথ মঙ্গলবাার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিকে বলেন, পেন্টাগনের জন্য কংগ্রেস থেকে আরো ৮৭ বিলিয়ন ডলার তহবিল অনুমোদন করা আইনপ্রণেতাদের জন্য জরুরি, যার মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের অভিযানের জন্য বরাদ্দ থাকবে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের কারণে শুনানিটি বেশ কয়েকবার ব্যাহত হয় এবং প্রতিরক্ষামন্ত্রী ও একজন সিনেটরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর ক্যাপিটল হিলে এটিই ছিল হেগসেথের প্রথম উপস্থিতি। ইরানের হামলায় তিনি মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি এই শুনানিতে অংশ নেন। হোয়াইট হাউস এপ্রিলে কংগ্রেসের কাছে পরবর্তী অর্থবছরের সামরিক ব্যয়ের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার চেয়েছিল। এই অংক আধুনিক যুগে মার্কিন সামরিক ব্যয়কে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবারের সাক্ষ্যদান শুরু করে বলেন, “আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করি” এবং এর জন্য সাহসী ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, “এই তহবিল ছাড়া আমরা গুরুতর ঘাটতির সম্মুখীন হব, যা আমাদের সামরিক সদস্যদের বেতন প্রদান, দ্রুত সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় পূরণ এবং নিরবচ্ছিন্নভাবে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতাকেও হুমকির মুখে ফেলবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd