1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ইনজুরিতে হেডিংলি টেস্টে অনিশ্চিত বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তান শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। অধিনায়ক বাবর আজমই যে অনিশ্চিত! প্রস্তুতি ম্যাচে হাতে পাওয়া চোটের কারণে এখনও বাবরের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই হাতের চোটে ভুগছেন বাবর আজম। পরে ইংল্যান্ড সফরে এসে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে আবারও হাতে আঘাত পান বাবর। এরপর ম্যাচের বাকি অংশে আর দেখা যায়নি তাকে। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন সালমান আলী আঘা। গত সোমবার প্রথমবার হেডিংলিতে অনুশীলন করেছে পাকিস্তান দল। নেটে অল্প সময় ব্যাট করেছেন বাবর আজম। সেখানে যদিও তাকে অস্বস্তিতে আছেন এরকম মনে হয়নি। পাকিস্তান দলের পেসার মোহাম্মদ আব্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সে (বাবর আজম) খেলবে কিনা, সেই সিদ্ধান্ত ম্যাচের দিনই নেওয়া হবে। সে কিছু থ্রোডাউন করেছে এবং কিছুক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছে। তবে এ ব্যাপারে আমাদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে।’ বাবর না খেললে মিডল অর্ডারে আওয়াইজ জাফর এবং সাউদ শাকিল দুজনকেই খেলাতে পারে পাকিস্তান। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা শাকিল প্রস্তুতি ম্যাচে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। ফলে তার একাদশে খেলা প্রায় নিশ্চিতই ছিল। অন্যদিকে জাফর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেকের স্বাদ পেয়েছেন। বাবর না থাকলে একাদশে থাকছেন দুজনই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টেস্টের নেতৃত্বে ফিরেছিলেন বাবর আজম। হেডিংলিতে বাবর খেলতে না পারলে তাই অন্য কাউকে অধিনায়কত্ব দিতে হবে পাকিস্তানকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd