1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ১৩ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে এ হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর চালানো অন্যতম প্রাণঘাতী একক হামলা এটি। এতে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, নিজনেকামস্ক শহরের ওপর হামলার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এ অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘণ্টা পর্যন্ত অব্যাহত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দিনের বেলাতেও আকাশ ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলীতে ছেয়ে গেছে। এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। তবে এসব ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে কিয়েভ সমপ্রতি রাশিয়ার যুদ্ধের জন্য রাজস্ব ও রসদ জোগায় এমন বিভিন্ন স্থাপনাকে নিশানা করে আসছে। মস্কো জানিয়েছে, ইউক্রেন শিল্প স্থাপনা ও আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, এলাকায় সামরিক সম্পৃক্ততা নেই এমন লোকজনও ছিলেন। তবে বিবিসি এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তাতারস্তানের সরকারপ্রধান রুস্তম মিন্নিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মস্কো জানিয়েছে, গত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র : বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd