1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে গতকাল রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার তাৎক্ষণিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত শনিবার আইরিশ সরকার ও প্রতিবেশী মিত্র যুক্তরাজ্যকে অনেকটা অপ্রস্তুত করে দিয়ে ট্রাম্প অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আয়ারল্যান্ডকে ঐক্যবদ্ধ অবস্থায় দেখতে তিনি ‘খুবই আগ্রহী’। ঐতিহাসিকভাবে স্পর্শকাতর এই বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে ট্রাম্প বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে আলাদা থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের পুনরেকত্রীকরণ শেষ পর্যন্ত ঘটবেই। ট্রাম্পের এই মন্তব্যের পর উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যপন্থী গোষ্ঠীগুলো ও ব্রিটেনের কয়েকজন শীর্ষ রাজনীতিকের কাছ থেকে প্রতিক্রিয়া আসে। বিতর্কিত এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প দেশটির পশ্চিম উপকূলের ডুনবেগে পৌঁছান। সেখানে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন গলফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে আইরিশ ওপেন। সফরের মূল কারণ এই গলফ টুর্নামেন্ট। গতকাল রোববার তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং একই দিন পরে ওয়াশিংটনের উদ্দেশে আয়ারল্যান্ড ছাড়বেন। গত শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী মার্টিন ট্রাম্পকে জানান, ডুনবেগের ৭৮৪ জন বাসিন্দা ২০১৪ সালে ট্রাম্প অর্গানাইজেশন এলাকাটি কিনে বিনিয়োগ করায় ‘খুবই কৃতজ্ঞ’। মার্টিন ওই এলাকায় ট্রাম্প ও তার পরিবারের সদস্যদেরকে স্বাগত জানান। আয়ারল্যান্ডের এই প্রত্যন্ত এলাকায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন তার দুই ছেলে এরিক ও ডন জুনিয়র। গত বছর ৮০ বছর বয়সী তাদের বাবা ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকে তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব পরিচালনা করছেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd