প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ১২:৪০ পি.এম
আহা মেঘ আহা পাখি
জিয়া সাইদ
নীল জলের গোধূলি ডাকে
নীলাচলে নিকট আকাশ,
নিবিড় নির্জন ডাকে
ডেকে ডেকে মেঘ যায়
পাখি যায়
নিগড়ে নিরস্ত
আমার আর্তিরা শুধু বলে -
আহা মেঘ..
আহা পাখি....
zahidit.com