1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

আরবি নববর্ষে কাবা শরীফে পরানো হলো নতুন গিলাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিদেশ: পবিত্র কাবা শরীফে আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। গত সোমবার স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয় ও গতকাল মঙ্গলবার ভোরে তা পুরোপুরি স্থাপন করা হয়। ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মহররম মাসের শুরুর সময়টাকেই বেছে নিয়েছেন মসজিদুল হারাম ও মীনার মাসজিদ কর্তৃপক্ষ। এবছরও সেই ধারাবাহিকতায় পুরোনো গিলাফ অপসারণ করে নতুন কিসওয়া স্থাপন করা হয়েছে। নতুন গিলাফ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করেন। কাবার গিলাফ, যা আরবিতে ‘কিসওয়া’ নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেঙ্ েবিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের নিরলস পরিশ্রমে প্রস্তুত হয় এই গিলাফ। দেশটির ঐতিহ্যবাহী নিয়ম অনুসারে সাতটি ধাপে সম্পন্ন করা হয় এর প্রস্তুতকরণ। নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। এর ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতায় পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফির মাধ্যমে অলংকৃত করা হয়েছে। এসব আয়াত লেখার জন্য প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ ও ১০০ কেজি রৌপ্য ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম। অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ কাবা শরীফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, পুরোনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হয়। সূত্র: সৌদি গ্যাজেট

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd