ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন আট্টাকী অগ্রণী ক্লাবের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আট্টাকী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আট্টাকী অগ্রণী ক্লাবের সভাপতি শেখ মুশফিকুজ্জামান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইবাদাত আলী বাধন, সহ-সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক শেখ মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ বিপ্লব সরকার, প্রচার সম্পাদক বেনজীর রহমান রাজু, লাইব্রেরি সম্পাদক রাজীব রায় এবং ক্লাবের সদস্য খান জাকির হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ ইমতিয়াজ আলী, শেখ রাশেদ আলী, রুবেল,