1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে ডিপিএল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

২০২৬-২৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা সিসিডিএম। সাধরণত মার্চ বা এপ্রিলে শুরু হয়ে থাকে এই লিগ। ডিপিএলের পরবর্তী মৌসুম ২০২৬-২৭ আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা শেষ হবে একই বছরের ৭ এপ্রিল। আসন্ন আসরে ঢাকার ৫ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। সেই সঙ্গে প্রস্তুত থাকবে অতিরিক্ত আরও একটি ভেন্যু। আগামী আসরে বিসিবি থেকে প্রতিটি দল ২৫ লাখ করে টাকা পাবে, যা অতীতে ছিল ১৫ লাখ টাকা। এদিকে, শিগগিরই শুরু হচ্ছে কোয়ালিফাইংয়ের খেলা। তারপর প্রথম বিভাগ এবং টি-টোয়েন্টি। পরে দ্বিতীয় বিভাগের খেলা এবং টি-টোয়েন্ট টুর্নামেন্ট। এরপরই আগামী বছরের ফেব্রুয়ারিতে ডিপিএল আয়োজন। এরপর হবে তৃতীয় বিভাগের খেলা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd