পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার মেধাবী শিক্ষার্থী অস্মিতা সরকার অর্শা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে ২৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা বৃত্তি -২০২৫ এ অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। অস্মিতা পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের বাসিন্দা জনতা ব্যাংক কর্মকর্তা অসীম কুমার সরকার ও সহকারী শিক্ষক সুস্মিতা রায় এর কন্যা। দুই বোনের মধ্যে সে বড়। ভবিষ্যতে সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাই। তার এ সাফল্যের জন্য পিতা-মাতা, দিদামণি সহকারী শিক্ষক সাধনা সরকার, সাবেক প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু সহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য অস্মিতা একজন বহুমুখী প্রতিভাবান শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে নিয়মিত সাংস্কৃতিক চর্চা করে থাকে। ইতোপূর্বে সে ছবি আঁকা, গল্প বলা ও গান সহ বিভিন্ন বিষয়ের উপর জেলা পর্যায়ে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে সেরা কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার লাভ করেছে। সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।