1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

অমিতাভের বাড়িতে হামলার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ের মেয়রের দপ্তর এবং শহরের একাধিক মেট্রো স্টেশনেও বিস্ফোরণের হুমকি এসেছে। গত বৃহস্পতিবার পাঠানো একটি ইমেলকে কেন্দ্র করে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ে ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ভারতীয় সংবাদসংস্থা ‘আইএএনএস’র প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পৌরসভার কমিশনার আশ্বিনী ভিড়েকে উদ্দেশ্য করে হুমকিমূলক ইমেলটি পাঠানো হয়। এতে খলিস্তানপন্‌থী সংগঠনের নাম উল্লেখ করার পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন মেট্রো স্টেশনে বিস্ফোরক রাখা হতে পারে। পাশাপাশি মেয়রের দপ্তরসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে গ্রেনেড হামলা ও বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। হুমকির তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’র নামও। অভিনেতার বাড়িতে হামলার সতর্কবার্তা দিয়ে ইমেলে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টানা হয়েছে। সেখানে ‘খুন কা বদলা খুন’ স্লোগান ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া হুমকির বার্তায় ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’ ও ‘বব্বর খালসা’র মতো সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এসব সংগঠনের সঙ্গে হুমকির কোনো প্রকৃত সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলার বর্ষপূর্তির দিনেই নতুন করে এমন হুমকি আসায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের মধ্যে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ইমেলের উৎস ও প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ ও সাইবার অপরাধ দমন শাঁখা। তদন্তকারী কর্মকর্তাদের মতে, ইমেলে বিস্ফোরক রাখার যে দাবি করা হয়েছে, তার সত্যতা এখনও যাচাই করা হয়নি। হুমকিটি বাস্তব, নাকি আতঙ্ক ছড়ানোর উদ্দেশে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd