1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

অবশেষে  কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বাগেরহাটে সেই বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ষ্টাফ রিপোর্টার: গত ৫ আগষ্ট সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হলে ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়নি। এ কারনে ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার ও ২৩৭ নম্বর শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ। উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ শেফাইনূর আরেফিন বৃহস্পতিবার (৬ আগস্ট) ওই দুই শিক্ষককে  অফিসে ডেকে কারণ দর্শানোর নোটিশ হাতে তুলে দেন।
শিক্ষা কর্মকর্তা  সাংবাদিকদের  বলেন, দাপ্তরিক লিখিত আদেশ থাকা সত্ত্বে ও ওই দুটি বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়নি এমন অভিযোগ রয়েছে।
জাতীয় দিবস কেন পালন করা হয়নি সে বিষয়ে ওই বিদ্যালয়ের শিক্ষকদেরকে জবাব চাওয়া হয়েছে। আর যদি তারা পালন করে থাকে তাহলে তার যথাযথ প্রমাণ হাজির করার জন্য নোটিশ উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd