1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

অধিনায়কত্ব হারালেন বেন স্টোকস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

লন্ডনের একটি নাইটক্লাবে মারামারির ঘটনায় জড়িয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ জুন ওভালে শুরু হতে যাওয়া ম্যাচে তারা খেলবেন না। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পেসার জফরা আর্চার ও উইকেটকিপার-ব্যাটসম্যান জর্ডান কঙ্। স্টোকসের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জো রুট। লর্ডসে প্রথম টেস্ট জয়ের পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে স্টোকস ও অ্যাটকিনসনের বিরুদ্ধে। জানুয়ারিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খেলোয়াড়দের জন্য রাত ১২টার মধ্যে হোটেলে ফেরার নির্দেশনা জারি করেছিল। তবে অভিযোগ রয়েছে, গত সোমবার ভোররাত পর্যন্ত তারা লন্ডনের একটি নাইটক্লাবে ছিলেন। সেখানে একপর্যায়ে মারামারি বাধে, যাতে সারাসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড় তোতুয়া আউভাও জড়িয়ে পড়েন। ঘটনার সময় ক্রিকেট বোর্ডের এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসিবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই খেলোয়াড়কে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠে জয় পেলেও মাঠের বাইরের এ ঘটনায় চাপে পড়েছে ইংল্যান্ড দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd