1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অচিরেই চাঁদাবাজি-সন্ত্রাস দমনে ক্লিনহার্ট অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে  বিএনপি সরকার:বাবু সোমনাথ দে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; sv:16.2.13.2.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে বলেছেন, অচিরেই চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে বিএনপি সরকার ক্লিনহার্ট অভিযান পরিচালনা করবে।

সোমবার (১১ অক্টোবর) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩ নম্বর পুটিখালী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুটিখালী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।

বাবু সোমনাথ দে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। দলীয় পরিচয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্মে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। সভাপতিত্ব করেন ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিদ ফরাজি।

অনুষ্ঠান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল-ইসলাম ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আজিম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ এম শামীম আহসান, সহসভাপতি মতিউর রহমান বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির আওতায় পুটিখালী ইউনিয়নজুড়ে মশা নিধন কার্যক্রম ও বৃক্ষরোপণের উদ্যোগের উদ্বোধন করেন বাবু সোমনাথ দে। এ সময় অন্য বক্তারাও ডেঙ্গুর বিস্তার রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।কর্মসূচির শেষ পর্যায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পুটিখালী মঙ্গলেরহাট বাজার এলাকার বিভিন্ন প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd