1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অক্টোবরকে কেন্দ্র করেই ইউনিয়ন ও পৌরসভায় ভোটের প্রস্তুতি চলছে: ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অক্টোবরকে ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ।

ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত ফল উৎসবে আজ সোমবার তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্য তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্বে করে আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।

সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন তিনি।

এসময় ,জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd