1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সিরিজ জিতলেও পয়েন্ট কাটা গেলো ওয়েস্ট ইন্ডিজের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ড্রয়ে সমাপ্তি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার অ্যান্টিগা টেস্টের। এতে করে আগের ম্যাচ জেতায় দুই ম্যাচের সিরিজ ১-০ তে জিতে নিয়েছে ক্যারিবীয়রা। তবে এই জয়ের মাঝেই দুঃসংবাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনা হয়েছে। নির্ধারিত ওভারের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল ক্যারিবীয়রা। ফলে শাস্তি পেতে হয়েছে স্বাগতিকদের। আইসিসির খেলোয়াড় সম্পর্কিত কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে সর্বনিম্ন ওভার রেটের ক্ষেত্রে খেলোয়াড়দের পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে। সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা করা হবে। দুই ওভার কম থাকায় খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ওভারপ্রতি ১ পয়েন্ট করে কাটা যাবে। নিয়ম অনুযায়ী ২ পয়েন্ট কর্তন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেইজ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাঁচ দিনে এক হাজার ৪০৮ রান ও ২৮ উইকেট পতনের পর ড্র হয়েছে অ্যান্টিগা টেস্ট। তবে আগের ম্যাচে জয় পাওয়ায় সিরিজ জিত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট কর্তনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে এক জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ৯ দলের মধ্যে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান শ্রীলঙ্কার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd