জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি রাষ্ট্র অস্বীকারের এক দিনেরও কম সময়ের মধ্যে ।
‘নিউইয়র্ক ঘোষণা’ নামে প্রস্তাবটি শুক্রবার ১৪২ ভোটে পাস হয়; বিপক্ষে ১০টি দেশ ভোট দেয়, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রয়েছে। প্রস্তাবে গাজা যুদ্ধ বন্ধ, দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবসম্মত ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ এবং হামাসকে সব জিম্মি মুক্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি-ফরাসি উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শীর্ষ সম্মেলনে আরও দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।